প্রমোদভবনে গোলাপ মানায়, শিউলি উর্বশী ফোটলে হয় বাগানসমন্বিত,
রং শত রূপ আছে জগতে জানি তোমার রূপে নির্সগ হয়েছে রূপসমন্বিত,
বধূ হে ক্ষণে ক্ষণে স্মৃতির দর্পনে মনের মানুষরে মুখচ্ছবি হয় প্রতিবিম্বিত।
রূপেগুণে বিমুগ্ধ, তোমার ঘন কালো কেশ দিনানুদিন হচ্ছে আগুল্ফলম্বিত,
মনে মনে বরণ করে মনের আসনে বসিয়ে তোমাকে করেছি প্রতাপান্বিত,
বধূ হে তবে কেন মুখোমুখি হয়ে না বলা কথা বলার ক্ষণে হও দ্বিধান্বিত?
নির্জনে ভালোবাসা আমাদের যুগল মিলন দেখে কত জন হয়েছে ঈর্ষান্বিত,
যাচাই বাছাই করে গাঁটছড়া বেঁধেছি আমরা ভয়ত্রস্ত কেন হব সংশয়ান্বিত?
বধূ হে বরণ কর মোরে, শূন্য হাতে কুশলী হাতে রেখে কর আমাকে বলান্বিত।
লগন চাঁদ হেরে বরণমালা গলে পরিয়ে বরণ করবে শুনে হয়েছিলাম আশান্বিত,
তিলোত্তমা হে মোর প্রিয়তমা কণ্ঠলগ্নে স্বয়ংবরণ করে আমাকে কর মহিমান্বিত,
বধূ হে তোমাকে বাহুতে পেয়ে জানলাম আমি ভাগ্যবান, তুমি সর্বগুণে গুণান্বিত।

nice +++
I’m just Speechless
Really Wonderful
nic boss ……