একা যখন পথ হাটছিলাম কত জনের সাথে পরিচয় হল,
গন্তব্যে পৌঁছার আগে অনেকেই হারিয়ে গেল,
চলতে পথের পরিচয় পথ চলার সাথেই শেষ হয়ে যায়,
তাই আমি হারাতে চাই,
হারাতে আমার খুব ভালো লাগে অজানার বাঁকে।
জনারণ্য এখন আর ভালো লাগেনা,
সবাই একা হাটে নিঃসঙ্গতাকে সাথী করে,
কৌশলাদি জিজ্ঞেস করলে মুখ ফিরিয়ে নেয় কথা বলতে চায়না,
তাই আমি দূর কোথাও চলে যেত চাই,
নীরবতা আমাকে কাছে ডাকে।
দিন দিন ব্যস্ত শহরের লোকজন একান্তবাসী হয়ে যাচ্ছে,
কারু সাথে কেউ আর কথা বলেনা,
সবাই যেন অপরিচিত, অপরিচিতদের সাথে আমি মিশতে চাইনা,
তাই আমি নিঃসঙ্গতা পছন্দ করি,
নিজের সাথে কথা বলি, চিন্তার ঘন ছায়া মনকে রাখে ঢেকে।
