হায়
মোম জ্বলে নিঃশেষ হয়ে যায়,
কবিতা এবং কাব্য লেখে কবির জীবন ফুরায়।
মোম জ্বলে আধারকে আলো করে,
নিজে থাকে আলোর ছায়,
কবি বেঁচে থাকেন তার কাব্য কবিতায়।
কেউ বুঝে, কেউ খুঁজেনা,
অনেকে জানতেও চায়না,
তবুও অক্ষরের মাঝে কবি নিজেকে হারায়,
করবে শুয়ে কবি জনপ্রিয় হয়,
সমাদর করেনা জীবদ্দশায়, হায়।
