লেখা বিরহকে করেছে জয়।
কোন একদিন কলমি লতাও থেমে যায়,
আর বাড়তে পারেনা,
গোলাপও একদিন শুকিয়ে ঝরে পড়ে,
কবির আয়ূ ফুরিয়ে লেখা থামলেও,
পাঠকের মনের সাথে কবিতা কথা কয়।
কলমের কালি শেষ হয় কিন্তু লেখা শেষ হয়না,
কারণ কালি শেষ হলে নতুন কালি ভরতে হয়।
লেখা শুরু করলে থামা যায়না,
কারণ লেখা দুঃখ বিরহকে করেছে জয়।
