উঠতিবয়সে প্রেমে মজিয়েছিলাম আমি রাত উজাগরী করে কাটাতাম,
তোমার বিরহে বুক ভিজেছিল নোনা জলে।
বিতনু তুমি চকিত চাহনি দিয়ে আমাকে মাতোয়ারা করেছিলে,
রূপজেল্লা তোমার মদালসা অঙ্গভঙ্গিতে আকর্ষণ ছিল,
সুহাসিনী তোমার গোলাবী ঠোঁটে বিষ ছিল, নরফাঁদ তুমি ছিলে।
তোমাকে আপন করার জন্য মরণপণ করেছিলাম,
তোমাকে বাহুতে পেয়েছিলাম চলে বলে কৌশলে।
কিন্তু, শুভ পরিণয়নের কালে তোমাকে বিদায় বলতে হয়েছিল;
নয় ছয় ভেবে তুমি আমার পর হয়েছিলে।
