আমি নিরালায় বসে ভাবি,
মনের কথা বলব কারে,
আমার মনের কথা শুনার মানুষ নাই,
মরমি আজো পাইলামনা দুঃখ বলার লাগি,
সুখের আশায় সুখের বাসর বানালাম,
সুখ বুলি শুনার লাগি সুখ পাখি পুষিলাম,
আমি সুখের দেখা না পাইলাম,
আমি সুখি হতে না পারলাম,
সুখ আমার চৌপাশে ,
আমি সুখ ধরতে না পারলাম,
সবাই বলে আমি তোমার বন্ধু,
বন্ধুর লাগি ধরলাম জান বাজি,
বন্ধুরা আমার লগে করে ধাপ্পাবাজি,
হায়রে মনুয়া পাখি তরে খুশি করার লাগি,
দিনে দিনে হইলাম আমি অভাবী।
