ব্যাধিনী ©
মানসী তুমি আর মনে মনে মোহনবাঁশি বাজিওনা,
ধন্যামগ্ন হলে মনশ্চক্ষুতে তোমার মনোহর রূপ দেখি,
রাত নিশি হলে নিধুবনে আসিও মানভঞ্জন করব,
আমার মন-স্তাপ দূর হবে, মনে অনুতাপ না থাকবে।
মতান্তর থেকে মনান্তর হয়েছে জানি মনোমালিন্যে মন মলিন,
তোমার মনে ব্যাধি, ব্যাধিনী তুমি আমার মনকে খুন করেছ,
খুনির মনে নয় ছয, না জানি কখন হাতেনাতে ধরা খাবে,
মান ভুলে ছায়াবিতানে আস মনস্কামনা পুরন কর, মনস্তুষ্টি পাবে।
