অধরারে ধরতে চেয়ে ঘুরলাম কত নগরে,
অধর আমার পর হয়েছে দেহ আছে পড়ে।
কত জনের আপন হলাম কত জনের পর,
কত জনে ঘৃণা করল কত জনে বলল মর।
কত দিন কাটল একা নিজের সাথে কথা বলে,
কত রাত জেগে বুক ভাসালাম নয়নের জলে।
শেষে আয় ব্যয় বাদ দিয়ে হিসাব করে দেখলাম,
হায়! কিছুইত জমা হলনা বৃথা জীবন কাটালাম।