কবিতার ভিড়ে কবিতা হারাল কবির ভিড়ে কবি,
কাগজের দিস্তায় কাগজ হারাল,
নষ্ট কলমের মাঝে আমার প্রিয় কলম লুকাল,
অপারগ হয়ে নয়ন জলে কালি বানিয়েছিলাম,
বিমনা হয়ে মনের কথা লেখেছিলাম সাদা কাগজে,
পানিতে রং মিশিয়ে নয়ন জলে এঁকেছিলাম ছবি।
যৌবনোদয়ে প্রিয়তমা ছিল তিলোত্তমা,
রূপে চটক রূপবতীর হাসিতে ছিল জেল্লা,
বিতুনর অঙ্গ সুবাসে মন হত মাতোয়ালা,
মদিরাক্ষীর বাঁকা চাহনিতে চরম নেশা ছিল,
কন্ঠলগ্নে অদর মুধ পান করে খোঁয়াড়ি হয়েছিলাম,
কাব্যকাননে প্রবেশ করে আমি খুলে দিলাম সবি।
