একাত্তরে জন্ম আমার, বাহান্নের খবর আমি মুখে মুখে শুনেছি,
ভিন দেশে এসে আমি সায়বানি বাংলার মূল্য বুঝেছি।
আট অথবা নয়-ই ফাল্গুনে মাতৃভাষায় কথা বলার দাবিতে,
বাংলার বীর সন্তানরা মিছিল করেছিলেন রাজপথে।
নরপশুরা অশীবকে সে দিন হার মানিয়েছিল,
বড়ত্ব দেখাবার জন্য নিরস্ত্রকে গুলি করে মেরেছিল।
ধর্মের দোহাই দিয়ে ওরা বাংলাকে গ্রাস করতে চেয়েছিল,
বাংলার বীর বীরাঙ্গনারা জান-বাজি ধরে ভাষাকে রক্ষা করেছিলেন,
কিন্তু বড় দুঃখের কথা, আজ বাংলা সন তারিখ আমি জানিনা।
৯ ই ফাল্গুন ১১৪১৬
