মনের নাকি বয়স নেই, বসয় কত হইল আমি জানিনা,
আমি বুড়া হইলাম আমার অবুঝ মনটা বুড়া হইলনা।
মনে মনে বসয় গুনি, গুণ দিয়ে নৌকা টানি,
গুন গুন করে গান গাই আমি গুণ করতে জানিনা,
আমার অবুঝ মনটা বুড়া হইলনা।
কত গুণে গুণী আমি আজো গুণিন হইতে পারলামনা,
ঘুণ পোকায় মনকে ফোকর করল, কেউ তা দেখলনা,
মরমিয়া আমার মনের খবর নিলনা,
আমার অবুঝ মনটা বুড়া হইলনা।
২২/০২/২০১০
