“বৈশাখীমেলা”

জীবনে আমি একবারই বৈশাখীমেলায় গিয়েছিলাম।
এখন এ সব আর ভালা লাগেনা। মাস আসে মাস যায়।
বৈশাখও সে মাসের মাঝে থাকে।
তবে মাঝে মাঝে শীত মাসটা একটু জানিয়ে যায়।
বলে যায় আবার আসব তৈরী থেক।
আর সব মাস কখন আসে কখন যায় ঠেরই পাইনা।
আমি আমার ভুবনে থাকি এবং দুঃখের বারমাসী গাই।
কেউ কারু দুঃখের ভাগ নিতে চায়না তাই আমি সুখের ভাগীও হতে চাইনা।
ইলিশ কিনতে পারিনা তাই আমি নোন দিয়ে পান্তা খাই।