“বসন্ত বাউরি”
সুখ বসন্ত সুখবাসরে মনানন্দে গান গায় বসন্ত বাউরি,
পুরুষ ফুলের বুকে বসে মুধু খায় ভ্রমরী, একটা ভ্রমরী।
কোকিলার কুহু তানে বিমনা মন করে উড়াউড়ি,
বুকের ভিতর বিরহী চিঁড়া কুট্টে মুচকি হাসে কিশোরী।
গহিন বনে কেকা ডাকে পেখম মেলে নাচে ময়ূরী,
বিরহী প্রেমিকের দুঃখ ক্লেশ দূর হয় আসে যবে প্রিয়ারি।
কাব্যকাননে বসে কবিতা লেখি আমি মিশিয়ে মনের মাধুরী,
লীলাচঞ্চলে বাঁশির সুর ভেসে আসলে সুর মিলায় মন মায়ূরী।
