প্রভু, আমাকে বরণ করো
২০/০৫/১০
আমি দুঃখকে ভালোবাসি কিন্তু অর্থকষ্ট আমাকে খুব কষ্ট দেয়।
আমি একেশ্বরবাদী, জানি আমি সময় মত নামাজ পড়ি না,
ঠেকে ঠেকে কোরআন পড়ি, আরবি না বুঝলেও বাংলা অনুবাদ বুঝি,
জুম্মার দিন খুৎবার আগে ইমাম সাহেব মাঝে মাঝে বলেন,
আল্লাহ তালা কোরআনে বলেছেন, আমি যাকে ভালোবাসি তাকে দুঃখ দেই,
সেই থেকে আমি আর দুঃখকে ভয় করি না,
ভয় না করার কারণ; আমার প্রভু যাকে ভালোবাসেন তাকে দুঃখ দান করেন।
প্রভু, আমি দুঃখকে বরণ করেছি; আমাকে বরণ করো,
আমি তোমার ভালোবাসার পাত্র হতে চাই,
আমি টানা টানি থেকে মুক্তি চাই,
আমার ঈমানকে শক্তিশালি করে দাও,
যেন দুঃখ আমাকে কাবু করতে না পারে।
আমার প্রভু, আমি দেখেছি; অন্নকষ্ট সহ্য করা যায়,
কিন্তু অর্থকষ্ট মানুষকে নরপশু বানায়।
অর্থকষ্টে পড়ে নারী নারীত্ব নিলাম করে,
পুরুষরা ঈমান বিক্রি করে,
যুবক যুবতীরা হতাশ হয়ে শয়তানের ফাঁদে পড়ে,
প্রভু, আমি তো গরিব;
কষ্টকে বরণ করেছি কিন্তু অর্থকষ্ট আমাকে অতিষ্ট করে।