ছন্দ মণী ©
সখি তুমি একা জাগো নিশি, তাই আমি আশাকে বানিয়েছি নিশামণী,
সখি তুমি ফুল তুলে মালা গাঁথ, তাই আমি আখিজলে ফোটাই কামিনী।
সজনী, সজনী তুমি সাঁজের মায়ায় মায়াবী হয়ে বাজাও রাগিনী,
সুরের মায়ায় তন্ময় হয়ে আমি সুরের সাগরে ডুবে পাই ছন্দ মণী।
শিমুলের তুলা হয়ে বিমনা মন আকাশে বাতাসে উড়ে দিন রজনি,
এক নজর দেখার জন্য নয়ন উদাস হয়, জানো তুমি আমার সজনী।
Thursday, 10 June 2010