“সোনার তনু”
14/6/2010
সোনার তনু পইড়া রইব, ময়না যাইব উড়ে,
দিনে দিনে চল্লিশ দিন পরে সোনার তনু মাটি হইবরে।
চোখের স্বপ্ন বিলিন হইব আশার হইব শেষ,
গোনার বোঝা ভারি আমার ঋণ মারব কে?
আল্লাহ তুমি মাওলা হয়ে উদ্ধার করো মোরে।
কত আদর কতনা আহ্লাদে সাবান দিয়া তনু ধোইয়া তেল দিতামরে,
রুচিবাগীশ ছিলাম আমি যাচাই বাচাই কইরা দানা খাইতাম,
কুটুমিতা শেষ অখন আমি চলে যাইব মাটির তলে আন্ধার ঘরে।