‘বর্ষাতী” ©
Tuesday, June 15, 2010
বর্ষাকাল, নদীর জল ঘোলা। উঠানে হাঁটু জল। বাঁশি হাতে কদম ডালে বসে বিমনা হলে বানের জলে ভেসে যাওয়া লাশ দেখা যায়।
আকাশ ভেঙে বৃষ্টি ঝরছে,
কান্না বারণ মানে না,
দু চোখ লাল, কোকিলার মত,
বুকে আনচান, কানে কান্নার প্রতিধ্বনি,
কি করি?
গতমাসে ছিল অবগ্রহ, কুগ্রহ এখন খরালি,
জলহাওয়ায় মড়াকান্না শুনা যাচ্ছে,
ঘোরবর্ষণ হচ্ছে আকাশে জলকেলি।
জলতাপে উষ্ণতা, দিনানুদিন বায়ুদূষণ হচ্ছে,
মনানন্দে বায়ুশকুন ডানা ঝাঁপটাচ্ছে,
বাত্যাপীড়িত নৈসর্গে ঝড়ঝাঁটি,
ঝঞ্ঝানিল দমকা বাতাসে মৃত্যুর বার্তা,
ঘনঘন চমকাচ্ছে বিজলী,
অসহায় আমি, আখিপাতে অশ্রু করে ঝিলিমিলি।