“বর্ষার বরিষণে”
কোনো এক আষাঢ় মাসে,
সজনীর হাত ছিল হাতে, গন্তব্যের পানে হাঁটছিলাম দুজন মনানন্দে,
বনফুল তুলতে গিয়ে ঘন কুয়াশার মাঝে ছায়ার মত গেল হারিয়ে,
সেই দিন ছিল আষাঢ়ের প্রথম দিন, মেঘের জলে হয়েছিলাম সজল।
নির্জন নিরালায় বসে আছি একেলা বিমনা মন প্রেমের ছোঁয়া চায়,
বাদলসন্ধ্যায় খালি পায়ে গুটিগুটি হাঁটি আমি হীমেল বাতাসে কাঁপি,
এই আষাঢ়ে বর্ষার বরিষণে ভিজে ভেসে গেল আমার নয়ন জল।
Wednesday, June 16, 2010
মিয়া ভাই আমি লেখালেখিতে শিশু।তবু বলছি কবিতার সঙ্গা বলতে আমি যদি কিছু বুঝে থাকি তবে তা আপনার এই অল্প কথার কবিতা থেকেই আজ বুঝলাম।আর কি বলতে পারি আমি।কারণ আমি যা লিখি তা কিছুই হয়না।তবে লিখতে লিখতে হয়তো আমার পূর্ণতা আসবে লেখায়।আপনার মনের মেঘ কেঁটে যাক।ভাল থাকুন শুভ কামনা।