
৫/৩/৯৫
কুহু কুহু ডাক শুনাইয়া
ও কোকিলা তাপি মোর মনে তুই
দিসনারে জ্বালা।
তোর ডাক শুনিয়া
বিরহে প্রাণ বন্ধুয়ার বিচ্ছেদে
চিন্তিয়া ভাবিয়া
আমার দুধে আলতা সোনার কায়া
হইছেরে কালা
কুহু কুহু ধুনে রুদে
ডাকিস না তোই আর
ও নিদারুন কোকিলা।
নিমের ডালে নাই কিরে নিম গুটা
আমার মন কাননে
পুষ্প কলির হয়নিরে ফুটা
চৈত্রের অবেলা
কাঁদিস না তোই আর ও কোকিলা।।