
“কল্পশক্তি”
Friday, 25 June 2010
আমি একবার তালগাছের মাথায় বসে কানা বগির ধ্যানসাধনা দেখছিলাম,
রুই কাতলা গজাল উপেক্ষা করে পুটিই ধরেছিল দেখে অবাক হয়েছিলাম।
তারপর একদিন কল্পবৃক্ষ ছায়ে বসে কবি এবং কবিতা নিয়ে চিন্তা করছিলাম,
রণক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে কবি কবিতা আবৃত্তি করলে হতবাক হয়েছিলাম।
দুঃখ ব্যথা আর হতাশায় অতিষ্ট হয়ে এক কালিনী কালাপানিতে ঝাঁপ দিয়েছিল,
কলাগাছের ভেলায় উঠতে চায়নি, ওকে পাড়ে উঠাতে কল্পশক্তি খাটিয়েছিলাম।