“প্রতিদান তুমি মৃতু্যর পর পাবে”
Saturday, 10 July 2010
চাইলেই সুখী হওয়া যায় না দুঃখে অনেকেই হাসে, সুখ আসবে,
আত্মশোধন করতে পারলে দুখেরনিশি সুখের ঊষাকালে পোহাবে।
মনানন্দে পরোপকার করলে উপকারের ভাগ তোমারই থাকবে,
পরের সুখে নন্দিত হলে শিমুলের তুলার মত মন সুখে উড়বে।
আপন বলে কত জনের আপন হলে একদিন সব পর হয়ে যাবে,
সত্য মনে ভালোবেসে থাকলে প্রতিদান তুমি মৃতু্যর পর পাবে।