মানসী তুমি আজ আমার পর, সেই কবে তোমাকে বিদায় বলেছিলাম,
দিনটার কথা স্মরণ নেই, আকাশে হয়তো মেঘ জমেছিল ঝেপে ঝড়ার জন্য,
কোনো এক বাদল দিনে, দু হাত মেলে তুমি বৃষ্টিস্নাত করেছিলে,
সে দিন আমার খুশিরা ডানা মেলেছিল আনন্দে, নন্দে তুমি নন্দিত হয়েছিলে,
সামনে দাঁড়িয়ে, চোখে চোখ রেখে আমি তোমাকে ভালোবাসি বলেছিলাম।
তারপর, কোনো এক সুখবাসরে তোমার বিরহে আমি বিমনা হয়েছিলাম,
কবি কবি ভাব মনে ছিল, খাতা কলম নিয়ে আঁকিবাঁকি করছিলাম,
মন ভালো ছিল না, তোমাকে কাছে পাবার জন্য মন আনচান আনচান করছিল,
তুমি পিছনে দাঁড়িয়ে ছিলে, আমি তা খেয়াল করিনি,
হঠাৎ খিলখিল করে হেসে বলেছিলে,
হে কবি! তুমি তো খুব সুন্দর কবিতা লিখো, আমার জন্য কি একটা কবিতা লিখবে?
চমকে উঠে ঘুরে তোমাকে দেখে মৃদু হেসে বলেছিলাম,
সাগরের পানি ফুরালে নয়ন জলে কালি বানিয়ে কবিতা লিখব, তোমাকে কথা দিলাম।
সজনী, আমি তোমাকে ভালোবাসি তোমার আনন্দই আমার কাম্য,
আমি আজো অপেক্ষমাণ, তোমাকে আনন্দ দেবার জন্য লিখছি কবিতা লিখেছিলাম।
Thursday, 29 July 2010