সূর্য ডুবতে শুরু করেছে,
মনে ভয় আমার বুক কাঁপছে আশঙ্কায়,
কে জানে কি হবে আজ রাতের আঁধারে?
বীথিবাতি নিজে জ্বলে পথ আলোকিত করছে, জ্বলবে,
পা কাঁপছে, দেহে থরহরি,
জেবে টাকা নেই, মনে কামনা, আশা আহ্লাদ সাধও আছে,
ভানুমতী খিলখিল করে হাসে আর সবার চোখে ভেলকি লাগায়।
জেল্লায় উজ্জ্বল জেল্লাময়ী তন্ময় আপন লীলাতে,
অমাবস্যায় রূপের কিরণে রাতকানা হয়েছি,
লোভ লালসার চক্রবাঁকে পথ হারিয়ে পাপের পথে পথিক হয়ে হাঁটছি।
কত দিন যে ভুল পথে একা হেঁটেছি, তার ইয়ত্তা নেই,
কত দূর এসেছি জানি না, ফেরার পথটা চেনা পথের ভিড়ে হারিয়েছে,
গন্তব্য কোথায় জানি না, এখন আর পথ খুঁজি না।
আমার কাহিল হাবভাব দেখে চৌরাস্তার মোড়ে রাজপথ লুকায়,
হতাশ হয়েও আশায় পথ চলি, গৃহী আমি গৃহে ফিরতে চাই,
রাতে দিবাস্বপ্ন দেখি কল্পবৃক্ষ ছায়ে বসে ভাবি,
একা জাগি বিনিদ্র,
নির্বোধ তাই চিন্তক হতে চাই কিন্তু পারি না,
বুদ্ধিতে বৃহস্পতি আসে না,
ভাবাবেগে ভেবে সব হয় ভাবান্তর।
Monday, 26 July 2010