মনে আনচান আমার চোখে লেগছে রূপের নেশা,
মাতাল হয়েছিলাম আমি অধরমধু পান করে,
বধু তুই কইলো মধুবনে আয় মনের কথা বলব কানে কানে।
তোর হাসির ছন্দ তানে, বাতাস হবে বিবাগী,
তোর রূপের ঝলকে সূর্য লোকাবে লাজে,
তোর অঙ্গ সুবাসে ফুল ফুটবে বিজন কাননে।
বধু তুই কইলো মধুবনে আয় মনের কথা বলব কানে কানে।
পূবালী বাতাসে শিমুলের তুলা ভেসে পশ্চিমে যায়,
আমার চটফটানি দেখে চাঁদ হাসে আকাশে,
তোর মনের খবর শুনার জন্য উচাটন আমার মনে।
বধু তুই কইলো মধুবনে আয় মনের কথা বলব কানে কানে।