দিনে দিবাস্বপ্ন দেখে ক্লান্ত হয়ে রাত নিশায়,
শয়নমন্দিরে দীপ জ্বেলে আমি থাকি ঘুমের ঘোরে,
আমার স্বপনে স্বপ্নচারী আসে, আসে স্বপনে।
সুখস্বপ্নে আসে স্বপ্নিল বেশে কাছে ডাকে ইশারায়,
আমার দু চোখে হাত বুলিয়ে স্বপ্নকে রঙ্গিন করে,
বসে আমার পাশে কথা বলে সে কানে কানে।
অনুকূল স্বপ্নে তাকে কাছে পাবার আশায়,
বনফুল তোলে বাসর সাজাই বরচন্দন আগরে,
তারে দেখার ছলে আমি চলি স্বপনের ভূবনে।
Monday, 4 October 2010