আজ ঈদ করব।
অনেক বছর পর আমি আজ খুশি মনে ঈদ করব।
সেই এক হায়ন আগে আমি গৃহ ত্যাগ করেছিলাম,
মনের বনে সুখ পাখী হারিয়েছিল,
হতাশ হয়ে কত যে আশার সাগরে ভাসলাম,
এই বিশ্বাসে, এক না এক দিন সুখের দেখা পাবো।
প্রায় এক যুগ পর আমি সুখের পরশ পেয়েছি,
আজ আমি মা বাবার সাথে ঈদের খুশি উপভোগ করব।