অবিনশ্বর নয় নশ্বর আমি জানি মৃতু্য আমার জন্য অপেক্ষমাণ,
সামনে পিছনে, ডানে বাঁয়ে; উপরে নিচে ধন্না দিচ্ছে।
গ্লানি টেনে আমি ক্লান্ত হয়ে হুমড়ি খেয়ে পড়লেই হয়,
টেনে হিঁচড়ে যমের জাঙ্গালে নিয়ে যাবে, মনের হবে অপমান।
পাঁচ ফুট ৮ ইঞ্চি কবরের পাশে দাড়িয়ে ছায়া মেপে হই সমান,
অতীতে কত ভুল করেছি, পাপের খাতায় গিজগিজ করছে অভিশাপ,
কৃত কর্মের ফল ভোগ, পাপমোচন করব কেমন করে জানি না?
অন্তশয্যায় শোয়ে দেখলাম আমার ধন মান সম্পদের অংশ্য-মান।
অংশ্য-মান – বিণ. ভাগ করা হচ্ছে এমন। [সং. অন্শ+শানচ্]।
