হাভাতে আমি যে কাঙ্গাল!
কত্ত দিন হয় বাংলার মাটিতে বসে নুন দিয়ে পান্তা খাইনি,
কাঁঠল কিনার টাকা ছিল না, কত যে টানা টানি,
জন্মের পর পরই মামা মাবুদের বাড়ি চলে গিয়েছেন,
নানা নানিও অখন আর নেই, তাই আমি মামার বাড়ি যাই নি।
বন্ধু, মাই কেমন আছে রে?
আর হ্যাঁ তোর টুনির খবর কি,
আমার রাজকুমারীরা তো অনেক বড় হয়ে গেছে, তাই না,
ভালো বর খোঁজবি, টাকাআলা দরকার নেই,
আল্লাহওয়ালা দেখবি, যে অধিকার বুঝে,
রাজকুমারিরা হবে রানী।
বৈশাখ মাসে ভাড়ালে ধান তুলে দামান্দকে দেখতে যাব,
গুরের হাড়া আর বারজাতি পিঠা নিয়ে যাব,
বেয়াইনের সাথে করব খুনসুটি।
বেয়াই, আড় চোখে তাকাবে,
হুক্কায় তামাক টিকি ভরে গুড়গুড়ি ডাকাব আর বলব,
কি হে দাদা, জ্বলেনি?
নাতনী খিল খিল করে হেসে বলবে,
আমাকে লুকাও গো নানী।
বন্ধু! দিবাস্বপ্ন বাস্তব হবে তো!
আমি না জানি!
ইয়া মাওলা, মোদেরে করো সুখি।
বন্ধু দোয়া করি, সদা সুস্থ থাক হাসি খুশি!