আয়, চল ভানুমতিরে একটু চেতাই গিয়ে,
অবলাটা মোরে ঝাড়ু দিয়ে দৌড়ানি দিছিল,
হেই কবে,
তুই তো তখন, হাতুড়ে ডাক্তারের বগলে ছিলে,
আমি যাইনি তোরে দেখতে,
আমি যে গাঁথনি সুঁই ডরাই।
আয়, কানাই মাস্টারের পড়ার ঘরে যাব।
পরিক্ষায় আমারে তিন নাম্বার কম দিয়েছিল,
বিধায় কমলা ৯ নাম্বারে নবম টপকিয়েছিল,
আমি হয়েছিলাম ৭৯।
চল, মুইনার মা’র ময়নাটা দেখি,
কত্ত দিন হয়, মরিচ দিয়ে ভাত মখাইনি,
পিঁজরা দুলাতে দুলাতে বলিনি, ময়না আল্লাহ ক!
চল, ক্ষেতের রাজআইলে বসে,
বড়ুই খেয়ে খেয়ে সাঁজের মায়া দেখব কুহক।
