I love Bangla

mthumb-3

বাংলাকে ভালাপাই

 

সবুজ বাংলার মায়ারুপে মাতোয়ারা আমি গুনগুনাই,

বাংলাকে ভালাপাই মিঞাভাই আমি বাংলার জয়গান গাই!

কত আশা মনে, শত স্বপ্ন নয়নে সুখের গন্তব্য খুঁজে বেড়াই,

নাটাই ঘুড়ি হাতে হাটি বনে মাঠে বিজয়কেতন উড়াই,

মিঞাভাই আমি বাংলার জয়গান গাই!

নুন আনতে পান্তা ফুরায় টানাটানি করে দিন কাটাই,

গাও অঞ্চলে বড় হয়েছি আমি বাজার হাটে হেটে যাই,

মিঞাভাই আমি বাংলার জয়গান গাই!

I want my freedom

I want my freedom

 

আমার স্বাধীনতা আমি চাই ই চাই!!

 

মুখে বলা স্বাধীনতা নয়,

নয় মাস যুদ্ধ করে, লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে

নরপশুদের কাছ থেকে যে স্বাধীনতা ছিনিয়ে আনা হয়েছিল,

আমি সেই স্বাধীনতা চাই!

যে স্বাধীনতার জন্যে মা বোনরা মান দিয়েছিলে,

আঁতুড়ের শিশুকে ওরা গুলি করে মেরেছিল,

আমি সেই স্বাধীনতা চাই!

বীর বীরাঙ্গনাদের তাজা রক্তের দামে যে স্বাধীনতা কিনা হয়েছিল,

আমি সেই স্বাধীনতা চাই!

আমার স্বাধীনতা ফিরিয়ে দাও!

নতুবা কলম ফেলে তেগ হাতে নেব!!

তোমরা আমার স্বাধীনতা কেড়ে নিতে পারবেনা!  

পারবেনা!!  পারবেনা!!!

পটকার ভেতর বারুদ ভরে আমি রংবাজি করব,

রক্তে রাঙ্গা সবুজ পতাকা উড়িয়ে আমি মনানন্দে স্বাধীনতার গান গাইবই গাইব,

উনারা যুদ্ধ করেছিলেন, আমি নরপষু বলি দেব!

রক্ত পিচাশদের রক্ত দিয়ে আমি স্বাধীনতরা কবিতা লেখব,

স্বাধীনতার শপথ করে বলছি!

ত্যাগ তাদের আত্মবিসর্জনকে আমি রসাতলে যেতে দেবনা,

ক্লান্তি গ্লানি ভুলে পরাধীনতামরুভুমিতে রক্তকমল ফোটাবই,

স্বাধীন হবার জন্যে মন মরণ পাখা মেলেছে,

প্রকৃত স্বাধীনতা উপভোগ করার জন্যে,

মরণবিলাসী হয়েছি আমি মরণপণ করেছি,

অপরাধীন আমি পরাধীন হবনা,

যেকোনো মূলে আমি আমার স্বাধীনতা চাই ই চাই!

Bangladesh is my Homeland

‘‘বাংলা আমার স্বদেশ

 

বাংলা আমার স্বপ্ন আশা, বাংলা আমার দেহের বেশ,

মর্তে আসারাগে আমার অভ্যন্তরে বাংলা করেছিল প্রবেশ

বাংলাদেশ বাংলাদেশ বাংলা আমার স্বদেশ

বাংলায় আমার জন্ম রে ভাই বাংলার মাটিতলে আমার জন্মকেশ,

বাংলার বিরহে কাতর আমি পাতকী হলেও বাংলা আমার বৈশেষ,

বাংলার মূল্যায়ন করিবারে আজ আমি বিদেশ

বাংলাদেশ বাংলাদেশ বাংলা আমার স্বদেশ

বাংলার বক্ষ রক্তে লাল হয়েছে অসহায় নিরীহ সতী নারীর মনে ক্লেশ,

বাংলা স্বাধীন, বাংলা আপনাধিন, বাংলার বুকে হয়েছে শত্রু  নিঃশেষ,

বাংলা নীরব, বাংলা শান্ত, বাংলা বীরাঙ্গন, বাংলার উপমা অশেষ

বাংলাদেশ বাংলাদেশ বাংলা আমার স্বদেশ

সবুজ বাংলার গলে নদীর মালা বাংলার রূপ বিশ্বে বিশেষ

বাংলা নিরুপমা, বাংলা প্রতিমা, বাংলা করে কবিত্বের উপদেশ

বাংলার মাতা জানেন মমতা বাংলার নারী প্রেমবতী,

বাংলাতে বিধাতা করেন প্রেমাদেশ

বাংলাদেশ বাংলাদেশ বাংলা আমার স্বদেশ

বাংলায় ফাগুন বাংলায় আগুন পাপিয়া গায় বাংলার অমর ছন্দের রেশ,

এই বাংলা আমার প্রাণের ভাষা রে ভাই এই বাংলা আমার মাতৃদেশ

বাংলাদেশ বাংলাদেশ বাংলা আমার স্বদেশ

আমরা বাঙ্গালী, I am a Bangali

আমি জন্মের ক্ষ্যাপা চির স্বাধীন বাঙ্গালী

মনের ভাষা বাংলা আমাদের আত্মপরিচয়

বাংলায় আমরা প্রাণে প্রাণে মিলি,

আমাদের জীবন শক্তি বাঙ্গালী

স্বপ্ন আশা শুদ্ধ বাংলা, আমরা বাংলায় কথা বলি

মুখের ধ্বনি সরল, চলিত বাংলায় করি লেখা লিখি,

আমার কলমের অঙ্কন শুদ্ধ সাধু কালি

দেশ স্বাধীন করেছি আমরা বৈঠা লাঙ্গলে মেরে কামান গুলি,

বিশ্বে পরিচিত আজ জানে সবে আমরা বীর বাঙ্গালী,

আমরা বাঙ্গালী স্বাধীন আমরা বাঙ্গালী

Desher kobita, দেশের কবিতা

‘‘মাতৃদেশ বাংলা মাগো’’

 

মাতৃদেশ বাংলা মাগো তুমি শত লক্ষ প্রবীণ নবীন যুবক কিশোরীর

কল্পনা কামনার দেশ

পরাধীনতা থেকে স্বাধীন তোমাকে চিরমুক্ত করিবারে ঝরাল ওরা বুকের রক্ত,

স্বপ্ন আপন প্রেম ত্যাগে রক্ত কালো রঙ্গে সাজাল তোমাকে

মুক্ত করে চির নব্য সাজে সাজাল সুর্যার বেশে

সবুজে লেখে রক্তরঞ্জিত অক্ষরে বাংলাদেশ

কিন্তু হায়, স্বাধীন হয়ে আপনাধিকার পেলনা সাধারণ জনতা

ক্ষমতা উদ্ধার করিবারে কাকুতি মিনতিতে পদে করে উপবাশ,

ভুলে যায় ওরা জাতির গোলাম, মালিক থাকে উপবাস

প্রবীণ আজ কবরে নবীন দিশাহারা কিশোরীরা অবলা দামালের পাগল বেশ

ভিখারী নয় ওরাত নবসূর্যার ভলাটের রাজতিলক,

তবে কেন ওদের জন্য নেই আদর স্নেহ বিনদনের লেশ?

বল মাগো বাংলা, বাংলা, বাংলা আমার বাংলাদেশ