one more poem

প্রেমে সৃজন সভ্যতা বিস্তার লাভে জীবের অন্তঃকরণে হয় ধর্মের প্রচলন,
সত্যকর্মে হবে জীবে পূণ্যের উদ্দীপন শুধু আমি জ্ঞানে অচেতন।
নবীদের জীবন আজীবন প্রভু জানি চিরণিজন্তন একদা মরণ হবে সংবরণ।
জলে জীবন স্থলে জীবন মহাশূন্যে আছে জীবন, এখানেও জীবন,
সাধারণ মানবের প্রয়োজনে জীবন হয় সমাজ যাপনে আদর্শের অনুকরণ।
সাধনে বযন অবহেলায় অনুশোচনা করমে ফলন স্মরণে বিরহন,
বেশবরনে লজ্জার নিবারণ অশ্লীলতায় সভ্যতার হয় অবমানন।
জীবে প্রভু আছেন জাগন স্বার্থে রিষ্টির হয় আগমন নিঃস্বার্থে জানি শুধু ভোগন।
শমনে মরণ কবরে কাপন শামশানে জ্বলন নরকে তাপন স্বর্গে থাকবে আমরণ,
জীবন অনন্ত নয় একদা ধ্বংস হবে এই ভুবন মহাবিচারের দিন করবেই আগমন।

Published in: on September 5, 2009 at 12:12 am Leave a Comment

Oh

08sum_bangladesh_a_slideshow

হায়

মোম জ্বলে নিঃশেষ হয়ে যায়,

কবিতা এবং কাব্য লেখে কবির জীবন ফুরায়।

মোম জ্বলে আধারকে আলো করে,

নিজে থাকে আলোর ছায়,

কবি  বেঁচে থাকেন তার কাব্য কবিতায়।

কেউ বুঝে, কেউ খুঁজেনা,

অনেকে জানতেও চায়না,

তবুও অক্ষরের মাঝে কবি নিজেকে হারায়,

করবে শুয়ে কবি জনপ্রিয় হয়, 

সমাদর করেনা জীবদ্দশায়, হায়।

Published in: on April 9, 2009 at 12:44 pm Leave a Comment

Purification of soul

yunuscse_1237318172_4-22

ভ্রম শোধন

২০/১১১/৯৪

 

জীবন পথের পথিক ওহে,

জীবন সাধক জন,

জানিতে রাখিও আগ্রহী মন,

কোন চলনে খুশি হন মাওলায়ে সাঁই নিরঞ্জন,

অজ্ঞাতের ভ্রম যদি

সজ্ঞানে না হয় শোধন

তবে যে হাসরে

আগুনে দহিবে তন।

 

Published in: on April 2, 2009 at 12:29 pm Leave a Comment
Tags:

Unhappy

sea_of_galilee

 

অসুখী

 

হে সুখ তুমি কেন আমাকে ভিনবাসলে?

তোমাকে বরণ করারাশে আমি স্বপ্নাশা বিসর্জন দিলাম,

তোমাকে মনের মাঝে পবারাশে আমি মনকে বাগে রাখলাম,

তামসতপ না করে জতপত করে আত্মশোধন করলাম,

অদৃশ্য শৃঙ্খল পরে সুশৃঙ্খল হলাম,

উচ্ছলতা উচ্ছৃঙ্খলতা ভুলে আত্মদমন শিখলাম।

তবুও কেন তুমি অকূলপাথারের ও কূল থেকে দাও হাতচানি?

আমারতো সবই আছে, পরিচিতরা বলে তুমিতো অনেক সুখী,

তাহলে আমার বুকের ভেতর কেন কান্নার প্রতিধ্বনি,

চনমনে মন কেন আজ বিমনা,

স্বপ্নীল নয়নে কেন উদাসিপনা?

 

Published in: on March 10, 2009 at 7:47 pm Leave a Comment

No I can’t forget you!

No I cant' forget you!

না না না না না তোমাকে ভুলে যেতে পারবনা,

পারবনা আমি পারবনা, তোমাকে ভুলে যেতে পারবনা।

ভুল বুঝে তুমি চলে যেতে চাইলে, চলে যাও,

তোমাকে বিদায় বলতে পারবনা,

আমি বিদায় বলতে পারবনা

না না না না না তোমাকে ভুলে যেতে পারবনা,

পারবনা আমি পারবনা, তোমাকে ভুলে যেতে পারবনা।

আমার স্মৃতি তুমি ভুলে যেতে চাইলে, ভুলে যাও,

তোমার স্মৃতি আমি ভুলতে পারবনা,

না না না না না তোমাকে ভুলে যেতে পারবনা,

পারবনা আমি পারবনা, তোমাকে ভুলে যেতে পারবনা।

তুমি ভাঙ্গতে চাইলে প্রেমের প্রতিজ্ঞা ভেঙ্গে দাও,

যাও চলে যাও,

ভদ্রলোকের এক কথা আমি ফিরিয়ে আনতে পারবনা,

না না না না না তোমাকে ভুলে যেতে পারবনা,

পারবনা আমি পারবনা, তোমাকে ভুলে যেতে পারবনা।

 

Click here for the song