~ শ্রাবণের আকাশে ~
নয়নে জল আমার মনে আশঙ্কা, আকাশজলে স্বপ্নাশা যাবে ভেসে, প্রিয়জনের বিরহে কেঁদে সজল আমি আজো বসে আছি আশে। বিমনা হয়ে উদাস নয়নে তাকিয়ে দেখি সুর্যকে দেখে চাঁদ হাসে, আমার মনের কথা শুনে শ্রবণা খিলখিল করে শ্রাবণের আকাশে।