Mantrap

Broken_Loner

চিকনবরনী ©

চিকনবরনী ও সুন্দরী তোমার দাদী কি বলেলনি তোমায়
যৌবনোদয়ে এমন করে হাটতে নেই নির্জন পথে একেলা।
ঘরে যাইয়া দেখিও আয়নাতে চাইয়া জগৎ সুন্দরী তুমি এক অবলা।
জ্বিন ভূত পাগল হয় মদালসা রূপ হেরিয়া
জোয়ান মস্তান জঞ্জাল ঘটায় পথে ঘাঁটে কামাক্ষীদের বাহার,
বিনোদন চায়, পঞ্চশরে সবাই মনভুলা।
জগতের হাঠে রূপের বেচাকেনা হয়,
মনের মূলে প্রেমের ছলে মিলে জ্বালা।
কামিনী, কামিনী, কামিনী, উদাসী আমি তুমি রূপে উজালা।

Published in: on August 11, 2009 at 8:57 pm Leave a Comment

Don’t wrestle with the sumo!

 

~ যা কর খুশি মনে কর ~

আম খাইও জাম খাইও শীতের দিনে কাঁঠাল খাইওনা,
কাঁঠাল খাইলে আটা লাগবে ছাড়া পাইবানা
পান খাইও সুপারি খাইও চুন খাইওনা,
চুন খাইলে গাল জ্বলবে, গাল জ্বললে দই খাইওনা,
জঠর জ্বলায় মাথা ঘুরবে গরম ভাত খাইতে পারবেনা
যে যা কর খুশি মনে কর কিন্তু মল্লবীরের সাথে কুস্তি কইরনা,
নিচে পড়লে খবর আছে উঠতে পারবেনা

Published in: on September 22, 2008 at 3:50 pm Leave a Comment