
‘‘বাংলা আমার স্বদেশ”
বাংলা আমার স্বপ্ন আশা, বাংলা আমার দেহের বেশ,
মর্তে আসারাগে আমার অভ্যন্তরে বাংলা করেছিল প্রবেশ।
বাংলাদেশ বাংলাদেশ বাংলা আমার স্বদেশ ॥
বাংলায় আমার জন্ম রে ভাই বাংলার মাটি’তলে আমার জন্মকেশ,
বাংলার বিরহে কাতর আমি পাতকী হলেও বাংলা আমার বৈশেষ,
বাংলার মূল্যায়ন করিবারে আজ আমি বিদেশ।
বাংলাদেশ বাংলাদেশ বাংলা আমার স্বদেশ ॥
বাংলার বক্ষ রক্তে লাল হয়েছে অসহায় নিরীহ সতী নারীর মনে ক্লেশ,
বাংলা স্বাধীন, বাংলা আপনাধিন, বাংলার বুকে হয়েছে শত্রু নিঃশেষ,
বাংলা নীরব, বাংলা শান্ত, বাংলা বীরাঙ্গন, বাংলার উপমা অশেষ।
বাংলাদেশ বাংলাদেশ বাংলা আমার স্বদেশ ॥
সবুজ বাংলার গলে নদীর মালা বাংলার রূপ বিশ্বে বিশেষ
বাংলা নিরুপমা, বাংলা প্রতিমা, বাংলা করে কবিত্বের উপদেশ।
বাংলার মাতা জানেন মমতা বাংলার নারী প্রেমবতী,
বাংলাতে বিধাতা করেন প্রেমা’দেশ।
বাংলাদেশ বাংলাদেশ বাংলা আমার স্বদেশ ॥
বাংলায় ফাগুন বাংলায় আগুন পাপিয়া গায় বাংলার অমর ছন্দের রেশ,
এই বাংলা আমার প্রাণের ভাষা রে ভাই এই বাংলা আমার মাতৃদেশ।
বাংলাদেশ বাংলাদেশ বাংলা আমার স্বদেশ ॥