
আমার স্বাধীনতা আমি চাই ই চাই!!
মুখে বলা স্বাধীনতা নয়,
নয় মাস যুদ্ধ করে, লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে
নরপশুদের কাছ থেকে যে স্বাধীনতা ছিনিয়ে আনা হয়েছিল,
আমি সেই স্বাধীনতা চাই!
যে স্বাধীনতার জন্যে মা বোনরা মান দিয়েছিলেন,
আঁতুড়ের শিশুকে ওরা গুলি করে মেরেছিল,
আমি সেই স্বাধীনতা চাই!
বীর বীরাঙ্গনাদের তাজা রক্তের দামে যে স্বাধীনতা কিনা হয়েছিল,
আমি সেই স্বাধীনতা চাই!
আমার স্বাধীনতা ফিরিয়ে দাও!
নতুবা কলম ফেলে তেগ হাতে নেব!!
তোমরা আমার স্বাধীনতা কেড়ে নিতে পারবেনা!
পারবেনা!! পারবেনা!!!
পটকার ভেতর বারুদ ভরে আমি রংবাজি করব,
রক্তে রাঙ্গা সবুজ পতাকা উড়িয়ে আমি মনানন্দে স্বাধীনতার গান গাইবই গাইব,
উনারা যুদ্ধ করেছিলেন, আমি নরপষু বলি দেব!
রক্ত পিচাশদের রক্ত দিয়ে আমি স্বাধীনতরা কবিতা লেখব,
স্বাধীনতার শপথ করে বলছি!
ত্যাগ তাদের আত্মবিসর্জনকে আমি রসাতলে যেতে দেবনা,
ক্লান্তি গ্লানি ভুলে পরাধীনতার মরুভুমিতে রক্তকমল ফোটাবই,
স্বাধীন হবার জন্যে মন মরণ পাখা মেলেছে,
প্রকৃত স্বাধীনতা উপভোগ করার জন্যে,
মরণবিলাসী হয়েছি আমি মরণপণ করেছি,
অপরাধীন আমি পরাধীন হবনা,
যেকোনো মূলে আমি আমার স্বাধীনতা চাই ই চাই!