প্রেমের নাম যন্ত্রণা!!!
নিখুঁতে খুঁত পাই সুন্দর না দেখতে চাই,
সদা অস্থীর থাকি এক স্থানে বসতে না পারি,
বুকের ভিতর কি যে করে।
উঠতিবয়সের স্বপ্ন আজ দিবাস্বপ্ন, আশা হয়েছে নিরাশা,
অবুঝ মনে কিছু বুঝতে চায়না, ফেলে আসা দিনে চায় যেতে ফিরে।
বুকে পাষাণ বেঁধে বিয়ে করে হলাম সংসারী,
বারে বারে নিরাশ হয়েছি আমি আজো হতাশ হয়নি,
দিনি কাটে বাউণ্ডুলের মত, রাত জাগি চাঁদের সাথে গপসপ করে।
স্বপ্নিল চোখে নোনা জল,
রঙ্গিলা মনে নতুন আশা কয় দিন পার হব নানা,
তবু কেন মনে শান্তি নাই নাইরে?
অকালবোধন হয়েছে আজ জেনেছি প্রেমের নাম যন্ত্রণা,
সুখি হবার জন্যে বন বিজনে সুখপাখি খুঁজি, অশান্তি অন্তরে,
সাধু সুধীরা বলেন সুখ থাকে মনে, আমি খুঁজে পাইলামনারে।


